নিজস্ব প্রতিবেদক।।
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদ থেকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে এপিবিএন, পিবিআই ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার পদে থাকা এ. কে. এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মুহম্মদ আব্দুল ওয়াহাবকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ২১/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
