নিজস্ব প্রতিবেদক।।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থীরা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
ইসি জানিয়েছে, জমা দেওয়া মনোনয়নপত্র ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই করা হবে। এই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল আপিল করা যাবে, আর আপিলের নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে, আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সে অনুযায়ী, ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পেতে পারে।’
শিক্ষাবার্তা /এ/ ২১/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
