নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রস্তুত করতে হবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
সভায় মন্ত্রী বলেন, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকলের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে।” নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজনের কথাও তুলে ধরেন মন্ত্রী।
মেধাভিত্তিক জাতি গঠনের লক্ষ্যে পরীক্ষাব্যবস্থায় পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ভিত্তিতে নম্বর প্রদানের নির্দেশনা দেন তিনি।
সভায় যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে নতুন করে জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব জিলা স্কুল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে—উচ্চমাধ্যমিক স্কুলের আদলে। এর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করার লক্ষ্য সরকারের।
সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার
শিক্ষাবার্তা /এ/০৩ /০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
