এইমাত্র পাওয়া

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্করা ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড় পাবে

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সীদের দূরপাল্লার ট্রেন, মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া কম নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে রেল পরিবহন ব্যবস্থাপনা উন্নতকরণ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা শেষে এক ব্রিফিং এ তিনি এ কথা বলেন।

এ সময় রেলমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের আগেই এ উদ্যোগ চালুর চেষ্টা চলছে, তবে সম্ভাবনা কম। ঈদুল আযহার আগেই এটি কার্যকর হবে। তিনি জানান, শিক্ষার্থীরা আইডি কার্ড, বয়স্করা আইডি কার্ড, প্রতিবন্ধীরা মন্ত্রণালয়ের দেয়া ডিজাবল কার্ড দেখিয়ে এ সুবিধা পাবেন।

রেলের উন্নয়নে সরকার আন্তরিক জানিয়ে মন্ত্রী বলেন, রেলের সার্বিক উন্নয়ন চায় সরকার। সেবার মান বাড়ানো, যাতায়াতের সময় কমিয়ে আনা নিয়ে কাজ চলছে। অল্প সময়ে যাতায়াত কীভাবে সম্ভব করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। দ্রুত এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে।

সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই দেবে সরকার
সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই দেবে সরকার
মন্ত্রীর দেয়া তথ্য মতে, নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন হলে রেল সেবা আরও শক্তিশালী হবে, জনবান্ধব ও মানসম্মত হবে। এছাড়া, আসন্ন ঈদে রেলে ৮৫-৮৬টি লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহারের চেষ্টা চলছে। সেটি পারলে কোনো শিডিউল বিপর্যয় হবে না।

শিক্ষাবার্তা /এ/০৩ /০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.