এইমাত্র পাওয়া

মাদরাসা শিক্ষকদের ৮ম গ্রেডের দাবি বিএমজিটিএ

প্রেস বিজ্ঞপ্তি: মাদ্রাসা শিক্ষকদের ৮ম গ্রেড ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কুমিল্লা জেলা কমিটি (বিএমজিটিএ)।

১০ জানুয়ারি শনিবার সকালে কুমিল্লা হাই স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ।

সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ফিরোজ আলম।

সভায় মোঃ হারুন অর রশিদ বলেন আসন্ন ঈদুল ফিতরের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুস সাকুর, মোহাম্মদ আলী, মেহেদী হাসান সরকার,কামরুন্নাহার প্রমুখ।
আলোচনা সভায় সকলের উপস্থিতিতে কন্ঠ ভোটের মাধ্যমে মোঃ গোলাম মোস্তফা সভাপতি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও ইরফানুল হক ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বিএমজিটিএ এর কুমিল্লা জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading