২০২৬ সালের মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ, দেখুন তালিকা

ঢাকাঃ ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক–১ শাখা থেকে এ সংক্রান্ত তালিকা জারি করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে মোট ৬৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে আগামী ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত। এ সময়ে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টানা ১৯ দিনের ছুটি থাকবে।

 

Media Imageছুটির তালিকা
তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয়গুলোর মোট বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন। সে হিসাবে ২০২৬ সালে ছুটি ১২ দিন কমেছে।
 
২০২৬ শিক্ষাবর্ষে অন্যান্য উল্লেখযোগ্য ছুটির মধ্যে রয়েছে— পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত মোট ১২ দিন ছুটি। এছাড়া দূর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন বিদ্যালয় বন্ধ থাকবে।
 
এছাড়া বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আগামী ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১০ দিন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপঞ্জি অনুযায়ী পাঠদান ও পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

                                                                                                                         শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.