এইমাত্র পাওয়া

ঢাবিতে ভর্তি পরীক্ষা: আরও ৩ ইউনিটের প্রবেশপত্র প্রকাশ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিজ্ঞান ইউনিট; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ ডিসেম্বর ২০২৫ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ ডিসেম্বর ২০২৫ এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত ২৯ অক্টোবর ২০২৫ শুরু হয় আবেদন। গত ১৯ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯মিনিটে শেষ হয়েছে আবেদন। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading