এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বরের বেতন নিয়ে সুখবর

ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন-ভাতা দ্রুত প্রদান করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তারা বেতন-ভাতা পেয়ে যাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেল আজ সোমবার (১ ডিসেম্বর) নিশ্চিত করেছে যে নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমেও আপলোড করা হয়েছে। তবে আইবাসের কয়েকজন কর্মকর্তা দেশের বাইরে থাকায় বেতন ছাড়ের প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় কিছুটা দেরি হতে পারে।

প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের বিল প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে দাখিল করেন। এরপর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

সরকার ইতোমধ্যে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে, যার ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ এবং নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading