এইমাত্র পাওয়া

প্রশিক্ষণবিহীন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা চেয়েছে অধিদপ্তর

ঢাকা: এমপিওভুক্ত মাদরাসার যেসব শিক্ষক প্রশিক্ষণবিহীন তাদের তালিকা আহ্বান করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি অধিদপ্তরের আওয়াতাধীন সব মাদরাসা প্রধানদের পাঠানো হয়েছে।

এতে জানা যায়, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের এমপিওভুক্ত মাদরাসাগুলোর অধ্যক্ষ, সুপারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদেরকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (দাখিল), বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (সিনিয়র), শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বিএমএড প্রশিক্ষণ, টিকিউআই প্রশিক্ষণ, আইডিবি প্রশিক্ষণ কোর্সসহ অন্যান্য প্রশিক্ষণ চলমান আছে। এ প্রশিক্ষণ কোর্সগুলো সরাসরি ও অনলাইনের মাধ্যমে দেয়া হয়। প্রশিক্ষণগুলো মাদরাসার শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠান ও শিক্ষার গুনগত মানোন্নয়ন নিশ্চিত করে মানবসম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে কাজ করে। যেসব প্রতিষ্ঠানের শিক্ষকরা এখনও কোন প্রশিক্ষণ কোর্সে অংশ নেননি, তাদের প্রশিক্ষণ দেয়ার সুযোগ রয়েছে।

আরো জানা যায়, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যে শিক্ষকরা এর আগে কোনো প্রশিক্ষণ কোর্সে অংশ নেননি তাদের তালিকা করে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

ছকে যেসব তথ্য দিতে হবে- নাম ও পদবী, ইনডেক্স নং, ছক, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, উপজেলা, জেলা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading