খুলনা অফিস।।
জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার সহকারী শিক্ষক ( টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় নির্ধারণ ও খুলনা বিভাগীয় কমিটির সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা হয়েছে । আজ ৫ সেপ্টেম্বর ( শুক্রবার) এ সভা অনুষ্ঠিত হয়।
সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন ,খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আবু তালেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন’র আহবায়ক মো. আব্দুল কাদির।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল এসোসিয়েশনের সদস্য সচিব মো. আরিফুর রহমান ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল এসোসিয়েশন’র মুখ্য সমন্বয়ক প্রকৌশলী সাইদুল ইসলাম সাইদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,সদস্য মো. মনিরুল ইসলাম
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল । সভায় যেসব লিখিত প্রস্তাবনিয়ে সরকারের নিকট আবেদনের সিদ্ধান্ত গৃহীত হয় তা হলো:
১.সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদ টি মাধ্যমিক বিদ্যালয়ের জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত করা।
২.এসএসসি ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা সচল রাখা ।
৩.ব্লক পোস্ট ধারণা বাতিল করে প্রচলিত বিধি অনুযায়ী প্রমোশন ও সিলেকশন গ্রেড নির্ধারণ করা
৪. অবসর /মৃত্যু ইত্যাদি কারণে কারিগরি পদ গুলি শূন্য হলে যথাযথ নিয়মে নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা।
৫) পে- প্রোটেকশন সমস্যা সমাধান ও ৯ম গ্রেড নিশ্চিত করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
