মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

শিক্ষাবার্তা ডেস্ক।।

মোহাম্মদপুর থানার সেই বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ পুলিশের ৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ডিএমপি এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

‎বদলির আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে। ‎আদেশে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এর আগে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোরচক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগে গত মাসে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ওই সময় মোহাম্মদপুর থানার সামনে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

শিক্ষাবার্তা /এ/২৪/০৮/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.