চাঁপাইনবাবগঞ্জে হাফেজিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃ-ত্যু

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফেজিয়া মাদরাসার দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পেটে ব্যথা ও বমি উপসর্গ নিয়ে মারা যান তারা।

মৃত দুই শিক্ষার্থী হলেন গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)।

মাদরাসার পরিচালক আশরাফ আলী জানান, ১৩ শিক্ষার্থী একসঙ্গে ঘুমাতে যায়। এদের মধ্যে তানিয়া ও জামিলা রাত দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের পেট ব্যথা ও বমি বমি উপসর্গ ছিল। মাদরাসার এক শিক্ষিকা দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি ওয়াদুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপ বা কোন বিষাক্ত পোকার কামড়ে তাদের মৃত্যু হয়েছে। এক শিশুর পায়ে সামান্য ক্ষত রয়েছে। তানিয়া ও জামিলা তাদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.