ধানমন্ডি আইডিয়াল কলেজে একাদশে ভর্তি চলছে: থাকছে বিবিধ সুযোগ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত (৬৫ সেন্ট্রাল রোড, ধানমন্ডি)  পাঁচ দশক ধরে টেকসই শিক্ষায় অবদান রাখা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন চলছে। অনলাইনে এই আবেদন আগামী ১১ আগস্ট ২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে। প্রতিষ্ঠানটি মেধাবী শিক্ষার্থীদের ভর্তিতে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। 

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা—

এসএসসির বিজ্ঞান বিভাগে ৪.০০, ব্যবসায় শিক্ষায় ২.৫০ এবং মানবিক বিভাগে ২.২৫ জিপিএ পাওয়া শিক্ষার্থী ভর্তির আবেদনের সুযোগ পাবেন।

জিপিএ-৫ প্রাপ্তদের সুযোগ-সুবিধা 

এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের বিনা বেতনে অধ্যনের সুযোগ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অর্ধ-বেতনে পড়ার সুযোগ দিচ্ছে আইডিয়াল কলেজ

ভর্তির জন্য যোগাযোগ করবেন যেভাবে

  • ওয়েবসাইট- idealcollgedhanmondi.edu.bd
  • ই-মেইল- idealcollege12058@yahoo.com
  • ফেইসবুক- facebook.com/idealcollegedhanmondi1205
  • মোবাইল- ০১৫৫৭৩৯৩৯৭৯, ০১৭২১২৩৪৫৩৩, ০১৭১৫৭৩৬৫২৫, ০১৭১৮৪৭৯৯৯৯

কেন ভর্তি হবেন ঢাকা আইডিয়াল কলেজে

  • ধুমপান ও রাজনীতিমুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান
  • রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত কলেজটি
  • শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্যক্রমের বাইরে খেলাধুলাসহ বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
  • অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী
  • মনোরম পরিবেশ। 
  • আধুনিক ক্লাসরুম। 
  • একাদশ শ্রেণি শেষে একই কলেজে উচ্চ শিক্ষার সুযোগ
  • রয়েছে ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব ও সাংস্কৃতিক ক্লাব 

একাডেমিক জ্ঞানের বাইরে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত হয়ে থাকছে সহশিক্ষার সুযোগ

  • আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাব
  • আইডিয়াল কলেজ ফটোগ্রাফি ক্লাব
  • আইডিয়াল কলেজ বিজ্ঞান ক্লাব
  • আইডিয়াল কলেজ সাংস্কৃতিক ক্লাব
  • আইডিয়াল কলেজ সি-রোভার স্কাউট
  • আইডিয়াল কলেজ ব্লাড ডোনেশন ক্লাব
  • আইডিয়াল কলেজ ইংরেজী ক্লাব

আইডিয়াল কলেজ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যা পাঁচ দশক ধরে টেকসই শিক্ষায় তার অবদান রেখে আসছে। আলোকিত জাতি গঠনের লক্ষ্যে ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে আঠারোটি বিভাগ, ৮৩ জন শিক্ষক এবং প্রায় ষাট জন প্রশাসনিক কর্মচারী রয়েছেন। ১ম বর্ষ ও ২য় বর্ষ সহ এইচএসসি পর্যায়ে, প্রায় চার হাজার শিক্ষার্থী যারা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখায় পড়াশোনা করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.