‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ দশমিনা’র সভাপতি আলাউদ্দিন, সম্পাদক শাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কাজের লক্ষ্য নিয়ে শিক্ষাবার্তা এর সহযোগী সংগঠন হিসেবে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” গাংনী উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকালে “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” এর অস্থায়ী কার্যালয়ে পটুয়াখালী জেলার দশমিনা সদর উপজেলার ঐতিহ্যবাহী বেগম আরেফাতুননেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন  সভাপতি  এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন হাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ শাহাবুদ্দিন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আদমপুর কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মোঃ রাজিব মিয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহ-সাধারন সম্পাদক দক্ষিন আরজবেগী দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব গাজী আবদুস সাত্তার, দপ্তর সম্পাদক হয়েছেন এসএ মাধ্যমিক বিদ্যালয়ের মাঈনুল ইসলাম রুমি, কালচারাল সম্পাদক হয়েছেন জনাবা মাকসুদা ডেইজি,  প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। এছাড়া নির্বাহী সদস্য হিসাবে আছেন চাঁদপুরা এবিসি প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম, হাজির হাট মাধ্যমিক বিদ্যালয়ের জহিরুল ইসলাম। এ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা পাঠ্যক্রম এর পাশাপাশি বহুমাত্রিক পত্রিকা ও বই পাঠাভ্যাস গড়ে উঠবে ও সৃজনশীল মুক্ত জ্ঞানচর্চায় ইতিবাচক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।

বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.

শিক্ষাবার্তা /এ/১৫/০৭/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.