চুয়াডাঙ্গাঃ দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরকারের দেয়া উপবৃত্তির টাকা থেকে বন্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তৈরি করা হয়েছে।।
এ ঘটনায় চিনিকল কতৃপক্ষ ও দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করবে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ হইচই পড়ে গেছে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কেরু উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের বেশ কয়েকজন অবিভাবক অভিযোগ করে বলেন, কেরু উচ্চ বিদ্যালয় ছাড়া অণ্য সব স্কুলের ছেলে মেয়েরা যখন উপবৃত্তির টাকা নিয়ে বাড়ি আসছে তখন আমাদের কেরু স্কুলের বাচ্চারা টাকা না পেয়ে মন খারাপ করে বসে আছে।
বিষয়টি খোজ খবর নেয়ার জন্য কেরু স্কুলে গেলে শিক্ষকরা তেমন কোন সঠিক উত্তর জানাতে পারেনি।
কেরু উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম জানান, স্কুলের প্রায় ৮৫/৯০ জনের মত ছাত্র ছাত্রীদের নামের তালিকা চুড়ান্ত করে রাখার পর, ঐ সময় কম্পিউটারের সার্ভারে কাজ না করায় সঠিক ও নির্ধারিত সময়ের মধ্যে তাদের নামের তালিকা পাঠানো যায়নি। যার কারনে সময়মত উপবৃত্তির টাকা বন্টন হয়নি,তবে চেস্টা করছি।
দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউর রহমান জানান,বিষয়টি আমি শুনেছি,কি কারনে এতোবড় মিসটেক হলো আমরা তদন্ত শুরু করবো।
দর্শনা কেরু চিনিকলের ব্যাবস্হাপনা পরিচালক জনাব রাব্বিক হাসান এফ, সি, এম, এ জানান অতিসত্বর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া হবে,তবে কোন ভাবে লেট ফি দিয়ে তালিকা চুড়ান্ত করা যায় কিনা সে চেস্টাও অব্যাহত আছে। এদিকে উপজেলার সব প্রতিষ্ঠানে উপবৃত্তি সময় কাজ করতে পেরেছে।
কিন্ত শুধু মাত্র কেরু স্কুলের ছাত্র ছাত্রীদের নাম পাঠানোর সময় সার্ভার নস্ট হলো। অভিভাবক মনে করে স্কুল কর্তৃপক্ষের ইচ্ছাকৃত ভুল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
