সেই নাজমুন নাহারকে মাউশির ঢাকা ডিডি অফিস থেকে মুন্সীগঞ্জে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ “আয়নাঘরের হোতা জিয়ার শিক্ষক বোনকে তিরস্কার না করে পুরস্কৃত করলো মাউশি” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে করা পদায়নের আদেশ বাতিল করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ের সহকারী বিদ্যালয় পরিদর্শক পদ থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি সুফিয়া এ. হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  

গতকাল (সোমবার) রাতে মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হৈনরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এই দিন বিকালে আলাদা প্রজ্ঞাপনে নাজমুন নাহারকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষক পদে পদায়ন আদেশ বাতিল করে অধিদপ্তরটি। এর আগে গত বৃহস্পতিবার (২৬জুন) নাজমুন নাহারকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষক পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে মাউশি। 

এর আগে গত ১৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে “ঢাকাতেই কর্মজীবন আয়নাঘরের হোতার আপন বোন ‘ঘুসখোর’ মাউশির নাজমুন নাহার” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর তুমুল আলোচনা সমালোচনা ঝড় ওঠে। তবে সংবাদ প্রকাশের পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে পুনরায় তাকে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষক হিসেবে পদায়ন দেওয়া হয়। বিষয়টি নিয়ে “আয়নাঘরের হোতা জিয়ার শিক্ষক বোনকে তিরস্কার না করে পুরস্কৃত করলো মাউশি” শিরোনামে পুনরায় সংবাদ প্রকাশ করে শিক্ষাবার্তা।

আয়নাঘরের (গুম হত্যা, নির্যাতন ও মুঠোফোনের আড়িপাতা) মুলহোতা ও জনক মেজর জেনারেল (চাকুরিচ্যুত) জিয়াউল আহসান ও আওয়ামী দুঃশাসনের সময়ের ঢাকা ও বরিশাল শিক্ষা বোর্ডে (প্রায় আট বছর চেয়ারম্যান ছিলেন যা ইতিহাসে সর্বোচ্চ সময়) সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক ও আওয়ামী লীগের ত্রাসের রাজত্ব কায়েম করা বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লবের বোন নাজমুন নাহার। তিন ভাইয়ের ক্ষমতার দাপটে চাকরিজীবনের ৩২ বছরের প্রায় অল্প কয়েকবছর বাদে প্রায় ৩০ বছর ঢাকা শহরে কর্মরত ছিলেন। পতিত হাসিনা সরকারের পতন ঘটলেও ক্ষমতার দাপট কমেনি নাজমুন নাহারের। বর্তমানে ডিডি অফিসকে ঘুসের রাজ্যে পরিণত করেছেন তিনি। অভিযোগ পেলেই তদন্তে চলে যান তিনি। টাকা দিলে তদন্তে ‘পজেটিভ’ রিপোর্ট না দিলে ‘নেগিটিভ’ রিপোর্ট দেন তিনি। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না মাউশির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের কোন কর্মকর্তা। মন্ত্রণালয়ের এক সচিবের তদবিরে তিনি শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি দায়িত্বের সহকারি প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন। অবশেষে শিক্ষাবার্তা’য় ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জে পদায়ন করে মাউশি।

আরও পড়ুনঃ শিক্ষাবার্তা’য় সংবাদ: সেই নাজমুন নাহারের বদলি বাতিল করলো মাউশি

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.