এইমাত্র পাওয়া

মাঝ রাতে চুপিসারে ইট বিক্রি করছিল প্রধান শিক্ষিকা

নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ স্কুলের মাঠে স্তুপকৃত কয়েক হাজার ইট কর্তৃপক্ষকে অবগত না করেই মাঝরাতে চুপিসারে প্রধান শিক্ষিকা লাবনী বিক্রি করেছেন। এসময়ে এলাকাবাসী দুটি ট্রলি গাড়ী আটকিয়ে থানাতে ও শিক্ষা অফিসে জানালে এলাকাবাসীর উপস্থিতিতে ট্রলি গাড়ী থেকে ইটগুলো নামিয়ে নেন। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (২০ জুন) শুক্রবার মাঝরাতে।

এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারিভাবে বিদ্যালয়ের নতুন ভবন বরাদ্দ পাওয়ায় পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হয়েছে। পরে পুরাতন ভবনের ইট, টিন বিভিন্ন সরঞ্জাম বিদ্যালয়ের মাঠে স্তুপ করে রাখা হয়। সেখান থেকে গত শুক্রবার ট্রলি গাড়িতে উঠিয়ে গোপনে রাতের আধারে কয়েক হাজার ইট এক ঠিকাদারের কাছে বিক্রি করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ইটসহ দুটি ট্রলি গাড়ী আটকিয়ে রাখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ দেখানে গিয়ে শিক্ষিকার ধর্ধ্বতন কতৃপক্ষে খবর দেয়।এসময়ে তারা গিয়ে গাড়ী থেকে ইট নামিয়ে নেন।

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান সুরুজ বলেন, শুক্রবার মাঝরাতে স্কুলের মাঠে স্তুপকৃত কয়েক হাজার ইট চুরি করে প্রধান শিক্ষিকা লাবনী বিক্রি করছিলেন। আমরা এলাকাবাসী দুটি ট্রলি গাড়ী আটকিয়ে রাখি। রাতে পুলিশকে জানালে তারা সকালে আসে পরে শিক্ষা অফিসে অফিসার এসে এলাকাবাসী সবার সামনে ট্রলি গাড়ী থেকে ইটগুলো নামিয়ে নেন। আমরা এ দূর্নীতিবাজ শিক্ষিকার বিচার দাবি করছি। তার বিচারের জন্য বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

বাহাগিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহজুবা উম্মে লাবনীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছির কাছে জানতে চাইলে তিনি শিক্ষাবার্তা’কে বলেন, স্কুলের ইট চুরি হচ্ছিল পরে স্থানীয়রা আটকে দিয়েছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading