নেকটার বগুড়ার ১৫ সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্ণরস গঠন করল শিক্ষা মন্ত্রণলায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ার ১৫ সদস্য বিশিষ্ট বোর্ড অব গভর্ণরস গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (২৩ জুন) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে। 

বোর্ড অব গভর্ণরসে পদাধিকারবলে চেয়ারম্যান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব এবং পদাধিকারবলে ভাইস-চেয়ারম্যান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি)কে মনোনীতি করা হয়েছে।

এছাড়া সদস্য করা হয়েছে,  যুগ্ম-সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা, ড. মোঃ রবিউল ইসলাম, অধ্যাপক, সিএসই বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট), জেলা প্রশাসক, বগুড়া, অধ্যক্ষ, বগুড়া আজিজুল হক কলেজ, বগুড়া, ডঃ মুহাম্মদ মাসরুর আলী, অধ্যাপক, ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট),  মো: ফয়সাল খান সহকারী পরিচালক, আইবিপিসি, বিজনেস প্রমোশন কাউন্সিল , মোঃ জাকির হোসেন বাচ্চু সচিব (উপসচিব) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও পরিচালক, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার)। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.