নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।
বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে জুবাইদা রহমান ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, ‘কখন যাচ্ছেন এখনও সময়টা জানতে পারিনি। জেনে অবশ্যই অবহিত করব।’
শিক্ষাবার্তা /এ/০৫/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
