এইমাত্র পাওয়া

কর্মস্থলে অনুপস্থিত: অধ্যক্ষসহ ৬ জনকে শোকজ করল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ কয়েকটি অনিয়মের অভিযোগে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় একই প্রতিষ্ঠানের চার শিক্ষক এবং কর্মচারীকে শোকজ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। 

সোমবার (২৬ মে) কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হক স্বাক্ষরিত পৃথক চিঠিটে শোকজ করা হয়। 

শোকজ প্রাপ্ত শিক্ষকরা হলেন, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, ইন্সট্রাক্টর অনুপম রায়, মোহাম্মদ সালাউদ্দিন শেখ, সাইদুর রহমান এবং কেয়ারটেকার মোঃ সাদ্দাম হোসেন। 

নোটিশে বলা হয়েছে, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান ২৪ মে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন না। এছাড়াও তিনি নিয়মিত হাজিরা খাতা মনিটরিং করেন না, প্রতিষ্ঠানের ক্লাসরুম, ড্রইংরুম এবং ওয়াশরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেন না। এছাড়াও বারান্দা বা করিডোরে যেখানে সেখানে মোটরসাইকেল না রাখা, শিক্ষার্থীরা ছুটির পরে বারান্দা দিয়ে সাইকেল না চালানোর ব্যবস্থাও নেননি। যা অশোভনীয় এবং দায়িত্ব ও কর্তব্যে অবহেলার শামিল।

চিঠিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। দায়িত্ব ও কর্তব্যের আবহেলার বিষয়ে কেনো বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক প্রকৌশলী মো. রেজাউল হকের কাছে দাখিল করতে হবে।

পৃথক চিঠিতে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের  এ গত ২৪ মে হাজিরা খাতায় ইন্সট্রাক্টর অনুপম রায়, মোহাম্মদ সালাউদ্দিন শেখ, সাইদুর রহমান এবং কেয়ারটেকার মোঃ সাদ্দাম হোসেনের স্বাক্ষর পাওয়া যায়নি। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি অনাকাঙ্খিত ও সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী আপনার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ৩(তিন) কার্যদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.