এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করতে হবে- এমন আহ্বান জানিয়েছেন ভাষাবিদ ও শিক্ষানীতি সংশ্লিষ্টরা। বাংলা ভাষা ও সংস্কৃতির শেকড়কে তৃণমূল পর্যায়ে আরও প্রসারিত করার লক্ষ্যে প্রমিত বাংলা ভাষার চর্চা ও ব্যবহার জোরদারের তাগিদ দেন তাঁরা।

মঙ্গলবার (২৭ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।

ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পরিচালক নুরে আলম সিদ্দিকী, উপপরিচালক শেখ শামীম ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মাতৃভাষার শুদ্ধ চর্চা ছাড়া কোনো জাতি সভ্য জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে না। তেমনি, ভাষা ও সংস্কৃতির বিকাশও সম্ভব হয় না।’

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার স্তর থেকেই শুদ্ধ, প্রমিত ও সুন্দর বাংলার চর্চা জরুরি। বাংলা ভাষার ভবিষ্যৎ রক্ষায় প্রমিত বাংলার ব্যবহার নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও নীতিনির্ধারকদের সচেতন ও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

এই কর্মশালার মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষকদের ভাষা চর্চায় উৎসাহ দেওয়া এবং ভাষা শিক্ষার পদ্ধতিকে আরও শুদ্ধ ও আধুনিক করে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.