নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষার প্রবেশ পত্রের সাথে ছবির মিল না থাকায় প্রক্সি পরীক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ রায় কে আটক করেছে পুলিশ সে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিরহলি গ্রামের হরিকমল চন্দ্রের ছেলে।
মঙ্গলবার(২০মে) সকালে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমিতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার সময়ে প্রবেশ পত্রের সাথে তার ছবির মিল না থাকায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তথ্য। ২৫১জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।
পুলিশ সুত্র জানিয়েছ্র নীলফামারী সদর উপজেলার ‘পুলিশ কনস্টেবল পরীক্ষার্থী শিপন রায় দুলাল চন্দ্র রায়ের ছেলে। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে কাগজ পত্র যাচাই বাছাই করার সময় এ বিষয় টি নজরে আসে। সাথে সাথে তাকে আটক করা হয়েছে।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসাদ শিপন রায়ের মামাতো ভাই তার অনুরোধে আজকে প্রক্সি পরীক্ষা দিতে এসেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
