নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পুরাতন সরকারি ও সদ্য সরকারিকৃতসহ সব সরকারি হাইস্কুলের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর জন্য একটা রোডম্যাপ প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৭ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস.এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এ চিঠি ও পুরাতন ও নতুন সরকারিকৃত স্কুলের তালিকাসহ কর্মপরিকল্পনা ও সংযুক্তি দিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখার অন্তর্গত আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি স্কুল এন্ড কলেজ (মাধ্যামিক স্তর) এবং সদ্য জাতীয়করণকৃত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তার PDS, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জনবলের তথ্য (সৃষ্ট, কর্মরত ও শূন্য পদ) আগামী ২০/০৫/২০২৫ খ্রি. হতে ২৬/০৫/২০২৫খ্রি. এর মধ্যে http://pds.sib.gov.bd লিঙ্ক ব্যবহার করে ব্যক্তি পর্যায়ে এবং http://pds.sib.gov.bd/admin লিঙ্ক ব্যবহার করে অফিস/দপ্তর প্রধান নিজ প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করবেন এবং তাঁর অধীনস্থ শিক্ষক-কর্মকর্তাদের হালনাগাদকৃত তথ্য যাচাই করে এপ্রুভ করবেন। উল্লেখ্য, প্রতিষ্ঠান প্রধান নিজ ও তার অধীনস্থ শিক্ষক-কর্মকর্তাদের ভূল তথ্য প্রদানের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে।
এতে আরও বলা হয়, সরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেশন ফি, মাসিক টিউশন ফি ও অন্যান ফি আদায়ে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে এই ফি সমূহ আদায কার্যক্রম মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে http://automation.sib.gov.bd লিঙ্ক ব্যবহার আগামী ১৫/০৬/২০২৫খ্রি. এর মধ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য তথ্য নির্ধারিত ছকে কেন্দ্রীয় ডেটাবেজ-এ ইনপুট দেবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
