নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (অডিট ও আইন) অতিরিক্ত সচিব মো: আজিজ তাহের খানকে বদলি করে একই দপ্তরের অতিরিক্ত সচিব পদে পদায়ন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা (সংস্থা ও আইন অনুবিভাগ) অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি পূর্বক পদায়ন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংযুক্ত কর্মকর্তা (সংস্থা ও আইন অনুবিভাগ) অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজ তাহের খানকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
