তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ গড়বে : জাকির সিদ্দিকী 

নিজস্ব প্রতিবেদক।। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মো: জাকির সিদ্দিকী বলেছেন, ৪৭ থেকে ৫২ এবং ৭১ থেকে ২৪ সব একই সূত্রে গাঁথা। আমাদের সবাইকে ২৪-এর স্পিরিটকে ধারণ করতে হবে।

তিনি বলেন, ৫২ ও ৭১ থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে। এটিই আমাদের আজকের শপথ।

২১ ফেব্রুয়ারি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্যে জাকির সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি আরো বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি, সেই ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়েছিল, তারা প্রতিরোধ করেছিল। যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। তিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভেদাভেদ ভুলে প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে একত্রে কাজ করার আহবান জানান।

শিক্ষাবার্তা /এ/২১/০২/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.