আবুল হোসেন বাবলু।।বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ও পর পর দুইবার গ্রান্ট প্রাপ্ত রংপুর বিভাগের ঐতিহ্যবাহী
বে-সরকারী পলিটেকনিক “রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT)” এর ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারী বুধবার প্রতিষ্ঠানের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে ভিন্নজগত রংপুরে “খুশিতে একদিন মিলন মেলা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের সাথে আনন্দ বিনোদনে অংশগ্রহণ করেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, প্রতিষ্ঠান প্রধান শাকিনুর আলম। মিলন মেলায় প্রায় দুই হাজার জন নিয়মিত শিক্ষার্থী ও ৭৫ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি অংশগ্রহন করেন। এ দিন সকাল ৮ টায় প্রতিষ্ঠানটির সেন্ট্রাল রোডস্থ ক্যাম্পাস থেকে ৩৮ টি বাস প্রার্থীদের নিয়ে ভিন্নজগতের উদ্দেশ্যে রওনা হয়। বিভিন্ন ধরনের বিনোদন আনুষ্ঠানিকতা শেষে দুপুরে সকল শিক্ষার্থীদের একযোগে খাবার পরিবেশন করা হয়। সারাদিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পি ছাড়াও প্রতিষ্ঠানের প্রতিভাবান শিক্ষার্থীরা নাচ ও গানে অংশগ্রহন করে। সকল শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের
নিয়ে পড়ন্ত বিকেলে সুশৃঙ্খলভাবে RIIT পলিটেকনিক ক্যাম্পাসে ফিরে আসে মিলন মেলায় অংশগ্রহণকারী প্রার্থীরা। ###
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
