এইমাত্র পাওয়া

মাউশির নতুন ডিজি অধ্যাপক ড. আজাদ খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বহুল আলোচিত সমালোচিত ও পাঁচ আগস্টের বিতর্কিত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিজি অধ্যাপক ড. এহতেশাম উল হককে ওএসডি করে অধিদপ্তরটির নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ড. আজাদ খান। 

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। পৃথক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এহতেশাম উল হককে ওএসডি করা হয়। 

আরও পড়ুনঃ শিক্ষাবার্তা’য় সংবাদ: মাউশির বিতর্কিত ডিজি এহতেশাম উল হক ওএসডি

নতুন পদায়ন পাওয়া অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের কর্মকর্তা। 

আগে গত ২ ফেব্রুয়ারি ডিজি পদে অধ্যাপক ড. এহতেশাম উল হক  পদায়ন পাওয়ার পরে শিক্ষার্থীদের বিক্ষোভে প্রত্যাহার হওয়া ব্যক্তিই মাউশির নতুন ডিজি শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার ঝড় উঠে। অবশেষে তাকে প্রত্যাহার করে নিলো শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ প্রত্যাহার হচ্ছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এহতেসাম উল হক

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল হয়। পরে রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। বিদায়ী বছরের ডিসেম্বরে চলতি দায়িত্ব পান রেজাউল করিম। চলতি বছরের ২ জানুয়ারি তিনি অবসরে গেলে মহাপরিচালকের পদটি শূন্য হয়। পরে ২০ জানুয়ারি রুটিন দায়িত্ব পান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। পরে চলতি দায়িত্ব পান পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক বহুল বিতর্কিত কর্মকর্তা ড. মো. এহতেসাম উল হক। এবার শিক্ষার এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০২/২০২৫

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.