এইমাত্র পাওয়া

শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

গাজীপুরঃ গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোতাহার হোসেনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গণিত শিক্ষক মোতাহার হোসেন শিক্ষার্থীদের ক্লাস চলাকালে তাদের শরীরে হাত দেওয়াসহ বিভিন্ন নির্যাতনের অভিযোগ রয়েছে। এজন্য তার অপসারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস ও পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে অপসারণ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে শিক্ষার্থীরা অবস্থান ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে।

দ্রুত ওই শিক্ষকের অপসারণ করার জন্য সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে ।

এদিকে, প্রায় এক ঘণ্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.