এইমাত্র পাওয়া

আমাদের নতুন প্রজন্ম মোবাইল আসক্তিতে মেধা শূন্য হয়ে যাচ্ছে

নারায়ণগঞ্জঃ শিক্ষার্থী ও যুবসমাজের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধর। এখন বলছি মোবাইল ছেড়ে মাঠে খেল। সন্তানরা এখন মোবাইলে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তারা মাঠে খেলা ছেড়ে দিয়েছে। মরণ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে মোবাইল নেশা।

তিনি বলেন, মোবাইল আসক্তির কারণে অনেক ছোট ছোট ছেলে-মেয়ে বিপদগামী হচ্ছে। মোবাইল আসক্তিতে মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তাই সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিৎ তাদেরকে মোবাইল নেশা থেকে সরিয়ে আনা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া যুবসমাজের উদ্যোগে মোহর আলী সরদার বাজার বালুর মাঠে অয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, বর্তমান নতুন প্রজন্ম আশঙ্কাজনক হারে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। পড়া শোনা বাদ দিয়ে বহু শিক্ষার্থী মোবাইল নিয়ে সময় পার করে দিচ্ছে। রাত জেগে তারা মোবাইল দেখছে। সবাই যে ভালো কিছু দেখছে তা কিন্তু নয়। ফেসবুক ইউটুব দেখে রাত পার করে দিচ্ছে। রাতের পর রাত না ঘুমিয়ে এসব যুব সমাজ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি হচ্ছে তাদের দৃষ্টি শক্তি। খিটখিটে হয়ে যাচ্ছে তাদের মেজাজ। মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করছে। তারা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। যা সমাজের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য শাহআলম মানিক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, লিয়াকত হোসেন লেকু, কামাল হোসেন, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন খোকন, যুবদল নেতা আক্তারুজ্জামান মৃধা, রুবেল হোসেন টিটু, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম জহু, ওয়াসিম আসলাম, হানিফ বেপারী, ছাত্রদল নেতা খন্দকার মামুন ও জাকির হোসেন প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.