২২ হাজার সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে

নিজস্ব প্রতিবেদক।। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।

তিনি বলেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে- তা সংবাদ সম্মেলনে জানানো হবে।

জানা গেছে, ক্যাডার ও নন–ক্যাডার মিলে বড় ধরনের এ নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দুপুরে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে বিস্তারিত তথ্য তিনিই জানাবেন।

শিক্ষাবার্তা ডটকম/এ/২৪/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.