ঢাকাঃ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ইউজিসির পাইলট প্রকল্পে জবির অন্তর্ভুক্তি ও বরাদ্দ বৃদ্ধিসহ ৫ দফা দাবি নিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। তবে ১২ সদস্যের ওই দলের সঙ্গে সাক্ষাৎ করতে অসম্মতি ও অপারগতা প্রকাশ করেন শিক্ষাসচিব। এর প্রতিবাদে সচিবালয়ের সামনেই অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সেখানে শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করার কথা ছিল তাদের।
শিক্ষাসচিবের সাক্ষাৎ না পেয়ে সংক্ষুব্ধ হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, এখন আর সচিব নয়, শিক্ষা উপদেষ্টাকে আসতে হবে আমাদের সামনে। সচিবের সময় শেষ হয়ে গেছে।
শিক্ষার্থী প্রতিনিধি নওশীন নাওয়ার জয়া বলেন, আমরা শিক্ষাসচিবের কাছে এসেছিলাম স্মারকলিপি নিয়ে। আমাদেরকে কেচি গেটের ভিতরে দাঁড় করিয়ে ভেতর থেকে প্রতিনিধি পাঠিয়ে দাবি-দাওয়া তাদের কাছে দিতে বলা হয়েছে। আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি। সচিব জানিয়েছেন, আমাদের সঙ্গে কথা বলার তার সময় নেই। উপদেষ্টা আসার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা যেহেতু একবার বের হয়ে এসেছি আর ভিতরে গিয়ে কথা বলবো না। শিক্ষা উপদেষ্টাকে আমাদের সামনে আসতে হবে।
প্রসঙ্গত, শুরুতে তিন দফা দাবি জানালেও পরে পাঁচ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
