এইমাত্র পাওয়া

শিক্ষার্থী চমকের সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে ওঠার গল্প

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি এক্সপার্ট চমক সরকার জন্মগ্রহণ করেন দেশের উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (শ্রীরামপুর) গ্রামের সাধারণ একটি পরিবারে। সে আফতাবগঞ্জ বি.ইউ. উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সৈয়দপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে ঢাকা কলেজে অনার্সে অধ্যায়নরত রয়েছেন। লেখাপড়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন।

তিনি জানান, তার এক আত্মীয়ের ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যায়। তারপর সেই অ্যাকাউন্ট অনেক চেষ্টার পর রিকভার করতে সক্ষম হয়। তারপর থেকে চিন্তা করেন আজ তার এক আত্মীয়ের সঙ্গে এমনটা হয়েছে, কাল তো অন্য জনের সঙ্গেও হতে পারে। তখন থেকেই তার মনে ইচ্ছা জাগে সোশ্যাল মিডিয়া সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার। তারপর থেকেই সাইবার রিলেটেড তথ্য সংগ্রহ করতে শুরু করে। অনেকেই অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে তার কাছে শরণাপন্ন হয়। 

তার মূল লক্ষ্য হলো মানুষকে সোশ্যাল প্লাটফর্মে সহযোগিতা করা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাইবার নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন ও অবগত করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading