নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউলে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ১৫ নভেম্বরের মধ্যে এ তথ্য হালনাগাদ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।
গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক আদেশে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজগুলো অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে আইএমএস মডিউলে তথ্য হালনাগাদের একটি নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে।
অধিদপ্তরের জারি করা আদেশে বলা হয়েছে, পাঠদানের অনুমতি পাওয়া সরকারি-বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ আর কলেজের তথ্য ভান্ডার হিসেবে অধিদপ্তরের ওয়েববেইজড এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (ইএমআইএস) আওতায় ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) মডিউল রয়েছে। আইএমএসের তথ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, পদোন্নতি, বদলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইএমএস মডিউলে শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪ খ্রিষ্টাব্দের তথ্য হালনাগাদ করা জরুরি। আইএমএস মডিউলে শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪ খ্রিষ্টাব্দের তথ্য ১৫ নভেম্বরের মধ্যে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।
অধিদপ্তর আরো বলছে, তথ্য হালনাগাদ করতে ইএমআইএসেও ওয়েবসাইটে (www.emis.gov.bd) আইএমএস ইউজার ম্যানুয়ালের সহায়তা নেয়া যেতে পারে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
