এইমাত্র পাওয়া

ম্যানুয়ালি নয় সব শিক্ষা বোর্ডকে অনলাইনে সনদ যাচাইয়ে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট সত্যায়ন ও যাচাই অনলাইনে শুরু হয়েছে আগামী ১ অক্টোবর থেকে। তবে এখনো কিছু শিক্ষা বোর্ড ম্যানুয়ালি এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই ম্যানুয়ালি কার্যক্রম চালানো শিক্ষা বোর্ডগুলোকে অনলাইনে করার নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনার চিঠি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে বিদেশগামী শিক্ষার্থীদের সনদপত্র-একাডেমিক ট্রান্সক্রিপ্ট-নম্বরপত্র যাচাই ও সত্যায়ন অনলাইনে সম্পাদনের জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু লক্ষ করা যাচ্ছে যে, কোনো-কোনো শিক্ষা বোর্ড এখনো সনদপত্র-একাডেমিক ট্রান্সক্রিপ্ট-নম্বরপত্র ম্যানুয়ালি যাচাই ও সত্যায়ন করে আসছে।

এমন পরিস্থিতিতে যেসব শিক্ষা বোর্ড এখনো ম্যানুয়ালি পদ্ধতিতে সনদপত্র-একাডেমিক ট্রান্সক্রিপ্ট-নম্বরপত্র যাচাই ও সত্যায়ন করছে অবিলম্বে সেসব বোর্ডকে সনদপত্র-একাডেমিক ট্রান্সক্রিপ্ট-নম্বরপত্র যাচাই ও সত্যায়নের সব কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.