এইমাত্র পাওয়া

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটের জমি দখল করে মার্কেট নির্মান

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ নং পশ্চিম বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি জোর দখল করে মার্কেট নির্মান করে ভাড়া উত্তোলের অভিযোগ উঠেছে পোগল দিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির (বর্তমানে সাবেক) বিরুদ্ধে। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু ২০ অক্টোবর বেদলকৃত জমি উদ্ধারে উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করছেন।

অভিযোগ সুত্রে প্রকাশ, সরিষাবাড়ী উপজেলার ১৬ নং পশ্চিম বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে মোট জমির পরিমান ৪১ শতাংশ। এর মধ্যে উত্তরে বেদখল ২ শতাংশ, পূর্বে বেদল ১/২ শতাংশ, উত্তর পশ্চিমে বেদল রয়েছে এক শতাংশ জমি। বিদ্যালয়টির ৪১ শতাংশ জমির মধ্যে বিদ্যালয়ের অনুকূলে রয়েছে সাড়ে ৩৭ শতাংশ জমি।বাকী জমি বেদলে রয়েছে। উল্লেখ্য, ২০০৯ইং সালে প্রভাব খাটিয়ে পোগল দিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি( বর্তমানে সাবেক) আব্দুর রউফ বাচ্চু মূল গেটের ২ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মান করে ভাড়া দিচ্ছে। বিদ্যালয়টিতে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা না থাকায় পূর্বে পাশে দাতব্য চিকিৎসালয়ের পকেট গেট ব্যবহার করে আসছে। বিদ্যালয়ে জরুরী প্রয়োজনে প্রবেশের কোন প্রকার গাড়ী যাওয়ার ব্যবস্থা নেই। স্কুলে প্রবেশ করার জন্য নির্দিষ্ট কোন গেট না থাকায় এলাকাবাসির মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। উল্লেখ্য ১৯৩৮ইং সনে স্থানীয় বিদ্যানুরাগী মরহুম তদবীর উদ্দিন সরকার,কাজেম উদ্দিন সরকার, আব্দুল বারীক মাষ্টার, নূরুল ইসলাম, মোজাফ্ফর আলী তালুকদার, আলা উদ্দিন মন্ডল ও মরহুম রহমান মন্ডল সাব কওলা দলিল মূলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিঃশর্তে রেজিষ্ট্রি করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু বলেন বেদলকারীদের সাথে আলাপ করে কোন সদোত্তর না পেয়ে সরকারী জমি উদ্ধারে উপজেলা নির্বাহি অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে জানতে চাইলে ১৬ নং সরকরী পশ্চিম বয়ড়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল তালুকদার বলেন। আমার দাদাসহ ৭ জন পূর্ব পুরুষ এলাকার শিক্ষার আলো ছাড়াতে ৪১ শতাংশ জমি লিখে দেয়। স্কুলের কিছু জায়গা বেদল হয়েছে। গেটের জায়গা বেদখল করে ভবন নির্মান করে ভাড়া দিয়ে নিজেরা লাভবান হচ্ছে। বেদল জায়গা উদ্ধারে সরকারের আশু দৃষ্টি কামনা করছি। জানতে চাইলে শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন বলেন, সরকারী জায়গা উদ্ধারে প্রধান শিক্ষকের আবেদনটি ইউএনও,র নিকট প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রেরণ করেছি।

এলাকাবাসীর জোর দাবি বিদ্যালয়ের বেদলকৃত জমি উদ্ধারসহ মূল গেটটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.