বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও পরিবেশ প্রসঙ্গে

ঢাকাঃ উচ্চশিক্ষা ও মুক্তবুদ্ধি চর্চার জায়গা বিশ্ববিদ্যালয়। ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন দেশে বিশ্ববিদ্যালয়ের কাছে চাওয়া থাকবে- দুর্নীতিমুক্ত ও লেজুড়বৃত্তিক দলীয় ছাত্ররাজনীতি বন্ধ হোক। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় দলীয় রাজনীতি শিক্ষার মানের ওপর প্রভুত্ব করছে। শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

অন্যদিকে কিছু বাদে সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির ভবনে পরিণত হয়েছে। আবাসনসংকট ও গবেষণায় জোর না দিলে প্রকৃত শিক্ষা বাস্তবায়ন হবে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অধ্যাদেশ-১৯৭৩ সংস্কার করে তা যুগোপযোগী ও ছাত্রবান্ধব করা। শিক্ষক নিয়োগ হোক ভালো ফল এবং গবেষণার ওপর ভিত্তি করে। সরকারি আধিপত্য কমানো ও গণতান্ত্রিক জ্ঞানমুখী পরিবেশ নিশ্চিত করতে স্বায়ত্তশাসনের সংস্কার জরুরি মনে করি। সর্বোপরি, প্রত্যাশা থাকবে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে দ্রুত এই সমস্যারগুলোর সমাধান হোক।

আব্দুল্লাহ আল নোমান
শিক্ষার্থী, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

মতামত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মতামত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.