নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
