ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষকসহ অধ্যায়নরত শির্ক্ষাথীরা।
মঙ্গলবার দুপুরে শির্ক্ষাথীদের আয়োজনে মোলানী বাজার সংলগ্ন ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে মাবনবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শির্ক্ষাথীরা জানায়, পূর্বশত্রুতার জেরে স্থানীয় প্রভাবশালী আফাজউদ্দীনসহ কয়েকজন যুবক দলবদ্ধ হয়ে মঙ্গলবার সকাল ১০ টায় মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে পথরোধ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারপিট করে পালিয়ে যায়। পরে শিক্ষকসহ শির্ক্ষাথীরা অভিযুক্তদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মোলানী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকার বলেন, সকালে বিদ্যালয়ে প্রবেশের সময় স্থানীয় প্রভাবশালী আফাজউদ্দীনসহ কয়েকজন থামতে বলে থামার পরেই মারপিট শুরু করে। এ সময় চিৎকার করলে আশপাশের লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
সুমন, জীবন, মাসুদ বলেন, বিদ্যালয়ে আসার পরে জানতে পারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে বিদ্যালয়ের গেটের সামনে মারপিট করা হয়েছে। আমাদের বিষয়টি জানার পরে অনেক কষ্ট লাগে। যে শিক্ষক শিক্ষাদানের জন্য বিদ্যালয়ে প্রবেশের সময় মারপিট খায় সেখানে আমরাও নিরাপদ নয়। এজন্য সকল শির্ক্ষাথী একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছি। অপরাধীর শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। এঘটনার পর থেকে অভিযুক্ত আফাজউদ্দীন পলাতক থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, শিক্ষককে মারপিটের বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
