এইমাত্র পাওয়া

স্কুলে যাওয়ার পথেই প্রাণ হারালেন শিক্ষক মুনজুরুল

সিরাজগঞ্জঃ জেলার সলঙ্গায় বাসের ধাক্কায় মুনজুরুল ইসলাম (৪৪) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর মায়ের আঁচল হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুনজুরুল ইসলাম দাদপুর মহৎপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ও বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মঞ্জুরুলের ভাই ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আগে থেকেই অসুস্থ ছিলেন মঞ্জুরুল। আজ সাইকেল নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে ওই স্থানে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এ সময় একটি যানবাহন তাঁকে ধাক্কাও দিয়েছে। এতে মাথায় সামান্য আঘাত পান তিনি।

স্বজনেরা ধারণা করছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঞ্জুরুলের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দাদপুর এলাকার মায়ের আঁচল হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় নগরবাড়ী থেকে ছেড়ে আসা অজ্ঞাত এক বাসের ধাক্কায় নিহত হন মনজুরুল ইসলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading