এইমাত্র পাওয়া

রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার (২২ সেপ্টেম্বর)। এরই মধ্যে হলগুলোতে এসেছে প্রায় ৯৫ ভাগ শিক্ষার্থী।

ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। তাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্র রাজনীতি চালু করতে দ্রুত ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করার তাগিদ দিয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এসএম হল। প্রবেশ মুখেই অভিযোগ বক্স রাখা হয়েছে। সামর্থের মধ্যে যতোটুকু সম্ভব ততোটুকুই সাজিয়ে রাখা হয়েছে টিভি রুম, মিলনায়তনসহ পুরো ছাত্রাবাস।

সবগুলো হলে এরই মধ্যে ৯৫ শতাংশ শিক্ষার্থী উঠেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, হল রুম, গণরুম সংস্কৃতি এখন আর নেই।

শিক্ষকরা বলছেন, হলের পরিবেশ আগের চেয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন তারা। ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষকরা বলছেন-শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের প্রভোস্ট কমিটির আহ্বায়ক ড. অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন বলেন, এর আগে সিন্ডিকেটের এক সভায় ২২ সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। বিলুপ্ত ঘোষণা করা হয় সব ধরনের গণরুম প্রথা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.