এইমাত্র পাওয়া

অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে বেতন পাবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অধ্যক্ষের অনুপস্থিতিতে সভাপতির স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সময়ে তিনি অধ্যক্ষের দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উদ্ভূত বিদ্যমান পরিস্থিতির আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিধি অনুসরণে অধ্যক্ষের দায়িত্ব প্রদানের ক্ষমতা (এডহক কমিটির) নবনিযুক্ত সভাপতির উপর ন্যস্ত করা হলো।

প্রযোজ্য ক্ষেত্রে মনোনীত সভাপতির একক স্বাক্ষরে শিক্ষক ও কর্মচারীদের মাসিক বেতন-ভাতাদি প্রদান করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

আরও পড়ুনঃ অধিভুক্ত সব বেসরকারি কলেজের কমিটি ভেঙ্গে দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.