নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সাথে অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো গেছে।
এতে বলা হয়, বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা (শিক্ষা ও আইসিটি শাখা) কর্তৃক জারিকৃত স্মারক নং ০৫.৪১.৩০০০.০২১.৯৯.০০২.২৪-৮৫ তাং-২৭-০৮-২০২৪ পত্রের নিদের্শনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করা হলো। কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধিভুক্ত বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণপূর্বক এডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী তিনজন করে শিক্ষানুরাগী ব্যক্তিগণের নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হলো।
পৃথক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ/ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ যাবৎ প্রাপ্ত গভর্নিং বডি/এডহক কমিটি এবং এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত আবেদনসমূহ এতদ্সঙ্গে বাতিল করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
