রাবিঃ যৌন হয়রানির অভিযোগ ওঠার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় আইন বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ১০ কার্যদিবসের মধ্যে সভাপতির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এ কমিটি হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, আইন বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদুল ইসলাম, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. শাহীন জোহরা ও সালমা আখতার খানম।
এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ যৌন হয়রানি ও নির্যাতন বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। বিভিন্ন সংবাদমাধ্যমে ও ব্যক্তিগতভাবে ছাত্র-ছাত্রীরা আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর সম্পর্কে অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, এর আলোকে একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ করেছে। কমিটি ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত রির্পোট পরবর্তী পদক্ষেপের জন্য আইন বিভাগের সভাপতির কাছে পেশ করবে। এ অনুসন্ধান প্রক্রিয়া চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষককে ক্লাস-পরীক্ষা তথা সব প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
