পিরোজপুরঃ অর্থ-আত্মসাৎ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউখালী থানার পুলিশ।
বুধবার সকালে পুলিশ ওই স্কুল সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান বিভিন্ন ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। আত্মসাতের এ ঘটনায় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজ্জাক তালুকদার বাদী হয়ে চলতি বছরের ৩০ মে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরকে নির্দেশ প্রদান করে। জেলা গোয়েন্দা শাখা পিরোজপুরের পুলিশ পরিদর্শক রেজাউল করিম রাজীব তদন্তে বাদীর আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে আদালতে প্রতিবেন দাখিল করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির জানান, মিজানুরকে গত বুধবার সকালে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
