পদত্যাগ করলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে তারা স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তারা।

শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে ছাত্র-জনতার কাছে নিজের আস্থা হারিয়ে আমি আমার অধ্যক্ষ পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করছি।

তবে একটি সূত্রে জানা যায়, কলেজটির ছাত্রদের তোপের মুখে তাঁরা পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে, ১০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.