শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বন্ধে নীতিমালা বাস্তবায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । একইসঙ্গে র‌্যাগিং প্রতিকারে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২১ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.