নিজস্ব প্রতিবেদক।।
শিক্ষাই দারিদ্র্যমুক্তির মূল শক্তি হবে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষম-জনকল্যাণমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। প্রাথমিক পর্যায়ের প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেয়া হবে। এ ছাড়া শিশুদের মেধা বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান-২০২৩ প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য: ‘শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’।
প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের পরিচালক হবে আজকের শিশুরাই। প্রযুক্তিজ্ঞানসম্পন্ন নতুন প্রজন্মই দেশকে এগিয়ে নেবে সমৃদ্ধির দিকে। আর তাই কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এগিয়ে আসতে হবে সবাইকে।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।
শিক্ষাবার্তা ডটকম/জামান/২৭/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
