নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শেরপুর জেলায় শিক্ষার হার ৬৩ দশমিক ৭০ শতাংশ। সে হিসাবে প্রতি ১০০ জনের মধ্যে শিক্ষা বঞ্চিত ৩৭ জন।
রবিবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সংক্রান্ত বিষয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানান শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকী।
২০২২ সালের জনশুমারির তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে শিক্ষার হার ৭৫ শতাংশ।
শিক্ষার বাইরে ২৫ শতাংশ লোক। এত লোককে শিক্ষার বাইরে রেখে ২০২৬ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মাট বাংলাদেশ গঠন খুবই চ্যালেঞ্জের।
শেরপুর জেলার সামগ্রিক শিক্ষা তথ্য উপস্থাপন করে তিনি আরো বলেন, ২০২২ সালের জনশুমারি অনুসারে শেরপুরে শিক্ষার হার ৬৩ দশমিক ৭০ শতাংশ। যা জাতীয় পযায়ের অর্জনের চাইতেও ১২ শতাংশ কম।
এই জেলায় প্রতি ১০০ জনের মধ্যে ৩৭ জন শিক্ষার আলো থেকে বঞ্চিত। দেশে শতভাগ শিক্ষিত এবং গরীব ও মেধাবী শিক্ষাথীদের লেখাপড়া নিশ্চিত করতে ২০১২ সাল থেকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়। যার মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাথীদের উপবৃত্তি ও টিউশন ফি প্রদান, স্নাতক পর্যায়ে উপবৃত্তি, র্ভতি সহায়তা প্রদান, দরিদ্র-মেধাবী শিক্ষাথীদের দুঘটনা বা চিকিৎসা সহায়তা, ব্যবস্থাপনা পরিচালকের বিশেষ সহায়তা এবং পিএইচডির জন্য ৩ বছর আর্থিক অনুদান প্রদান করা হয়।
তিনি বলেন, সারা দেশে এবার ৬ হাজার মাদরাসাসহ ৩২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দরিদ্র-মেধাবী ৬৪ হাজার ১৯৭ জন শিক্ষাথীকে ২৭ কোটি ৫৬ লাখ টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে ভতি হিসাব এখনো পাওয়া যায়নি। সেই সংখ্যা যোগ হলে আরো প্রায় ৫ কোটি টাকা উপবৃত্তি দেওয়া হবে। শেরপুর জেলায় বর্তমানে ২ হাজার ১৯৬ কোটি টাকা উপবৃত্তি দেওয়া হয়েছে।
কর্মশালায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সর্ম্পকে বিস্তারিত তথ্য তুলে ধরেন সমন্বিত উপবৃত্তি কমসূচির পরিচালক মোহাম্মদ আসাদুল হক, ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব), সহকারী পচিালক রেজওয়ানা আক্তার জাহান প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
