নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫১টি। অর্থাৎ, ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তবে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই চট্টগ্রাম বোর্ডে।
রবিবার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান।
তিনি বলেন, পাসের হার শূন্য, এমন কোনো বিদ্যালয় নেই। শতভাগ পাস করেছে ৪৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এবার এক হাজার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৭৫৩ জন। অংশ নেয় এক লাখ ৪৫ হাজার ২৪ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
