এইমাত্র পাওয়া

রেস্টুরেন্টে খাবার খেয়ে ৮ কলেজছাত্রী হাসপাতালে

ঢাকাঃ রাজধানীর দনিয়ার একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে দনিয়া কলেজের বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে অন্তত ৮ জনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার (৮ মে) বিকাল ৫টার দিকে অসুস্থ্য হয়ে পড়া ওই শিক্ষার্থীদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

অসুস্থরা হলেন, জুই আক্তার মিম, মারিয়া আক্তার, মারিয়াম, ফারিয়া আক্তার, সানজিদা আক্তার, সাদিয়া আফরিন, ফারজানা আক্তার ও রোজিনা আক্তার। তাদের বয়স ১৭ থেকে ১৮ বছর।

তাদের সহপাঠী ও স্বজনরা জানান, ধনিয়া কলেজে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী তারা। বুধবার তাদের কলেজের র‍্যাগ ডে পালন করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা প্রায় ৫০ জন শিক্ষার্থী দনিয়া ট্রাক স্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে তারা প্রথমে কেক কাটেন। এরপর আনন্দ উল্লাস করছিলেন। তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এরপর সবাই ফ্রাইড রাইস, চিকেন ও সবজি খান। খাওয়ার কিছুক্ষণ পরে একে একে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না! কী ছিল রবীন্দ্রনাথের প্রতিদিনের রুটিন?স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না! কী ছিল রবীন্দ্রনাথের প্রতিদিনের রুটিন?

তখন তাদেরকে সাথে সাথে স্থানীয় দেশবাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরবর্তিতে ৮ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রায় ৩০-৩৫ জন ছাত্রী এভাবে অসুস্থ হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা জানান, কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন, তাদের কারোর অবস্থায়ই গুরুতর নয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার (ওসি) আবুল হাসান জানান, দনিয়া কলেজের কিছু ছাত্রী দনিয়া ট্রাক স্ট্যান্ডে ‘টার্কিস কাবাব পার্টি সেন্টার’ নামে একটি রেস্টুরেন্টে র‍্যাগ ডে পালন সেখানে খাবার খান। খাবার খাওয়ার পর কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কী কারণে ছাত্রীরা এভাবে হঠাৎ অসুস্থ হয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.